মূল অংশে যান
📞 01910664412 ✉️ support@dmallz.com 🕙 প্রতিদিন সকাল ১০টা – রাত ৯টা

ডেলিভারি তথ্য

অর্ডারের আগেই জেনে নিন ডেলিভারি কীভাবে কাজ করে।

ডেলিভারি এলাকা

সারা বাংলাদেশের ৬৪ জেলায় ডেলিভারি করা হয়। চেকআউটে বিভাগ ও জেলা বেছে নিলে আপনার জন্য সঠিক চার্জ দেখাবে।

ডেলিভারির সময়

ঢাকায় ১–২ দিন, বাইরে ৩–৫ দিন। সময় শুরু হয় অর্ডার নিশ্চিত হওয়ার পর থেকে। ঈদ, হরতাল, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের মতো সময়ে কিছুটা দেরি হতে পারে, সেটা আমরা আগেই জানিয়ে দেব।

ডেলিভারি চার্জ

  • ঢাকার ভিতরে: ৳80
  • ঢাকার বাইরে: ৳130
  • ভারী পণ্যে ওজন অনুযায়ী বাড়তি চার্জ লাগতে পারে। চেকআউটে মোট চার্জ আগেই দেখতে পাবেন।
  • কিছু অর্ডারে ফ্রি ডেলিভারি অফার থাকে। সেটা কার্ট ও হোম পেইজে জানানো হয়।

পেমেন্ট

ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিন। bKash বা Nagad-এ পেমেন্ট করলে চেকআউটে TrxID দিতে হবে।

ডেলিভারির সময় যা করবেন

  • অর্ডারে দেওয়া মোবাইল নম্বর চালু রাখুন, ডেলিভারি ম্যান ফোন করবেন।
  • প্যাকেট খোলার আগে বাইরের অবস্থা দেখে নিন। ছেঁড়া বা নষ্ট মনে হলে ডেলিভারি ম্যানের সামনেই আমাদের জানান।
  • ঠিকানা বা নম্বর ভুল হলে ডেলিভারি দেরি হতে পারে, তাই অর্ডারের আগে একবার দেখে নিন।

অর্ডার ট্র্যাক

অর্ডার ট্র্যাক পেইজে অর্ডার আইডি ও মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস দেখুন।